ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বাবু নামে আরেক যুবক আহত হয়েছে বলেও জানা যায়।


বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোররাতে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।


সীমান্তবর্তী লোকজনের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যানস ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয় এবং বাবু আহত হয়। বাকি ৭ জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুকে আটক করে ও রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়।


এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑